National
৫১ বছরে ৫০০ বিয়ে দিয়েছেন ঘটক মোহাম্মদ আলী
কিশোর বয়সে বাবাকে হারান মোহাম্মদ আলী প্রধান (৭৭)। পৈতৃক জমিজমা ছিল না তাঁর। তখন থেকে সংসারের হাল ধরেন। কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন। ১৯৭৫ সাল থেকে শুরু করেন ঘটকালি। প্রথমে শখের বশে করতেন। পরে সেটি তাঁর পেশায় রূপ নেয়।
লেখক মুহাম্মদ জাকির হোসেন45K বার পড়া

কিশোর বয়সে বাবাকে হারান মোহাম্মদ আলী প্রধান (৭৭)। পৈতৃক জমিজমা ছিল না তাঁর। তখন থেকে সংসারের হাল ধরেন। কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন। ১৯৭৫ সাল থেকে শুরু করেন ঘটকালি। প্রথমে শখের বশে করতেন। পরে সেটি তাঁর পেশায় রূপ নেয়।
পারিশ্রমিক বা উপহার হিসেবে পাত্র-পাত্রীপক্ষের কাছ থেকে যা পান, তা দিয়ে চলছে তাঁর সংসার। প্রায় ৫১ বছর ধরে আঁকড়ে আছেন এ পেশায়। মোহাম্মদ আলী প্রধানের দাবি, তিনি এ পর্যন্ত ৫২০টি বিয়ের ঘটকালি করেছেন। এটি করে সংসারে এনেছেন সচ্ছলতাও।
মোহাম্মদ আলীর বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সানকিভাঙা গ্রামে। ওই গ্রামের মৃত মনসুর আলী প্রধানের ছেলে তিনি। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি বড়। মোহাম্মদ আলী প্রধানের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাঁর স্ত্রী আড়াই বছর আগে মারা গেছেন। বর্তমানে তিনি মতলব দক্ষিণ উপজেলার নবকলস এলাকায় নিজ বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে থাকছেন।



