National
ঘরে বসে কাপড় বিক্রি করতেন, এখন দুই কারখানার মালিক মিতা চাকমা
একসময় শহর থেকে কাপড় কিনে গ্রামের বাড়ি বসে বিক্রি করতেন তিনি। স্থানীয় বাজারের চেয়ে কিছুটা কম দামে বিক্রি করতেন বলে আশপাশের এলাকার নারীরা ছিলেন তাঁর প্রধান ক্রেতা। সেই ব্যবসা থেকেই ধীরে ধীরে এগিয়ে যাওয়া। এখন পাহাড়ের ঐতিহ্য
লেখক জয়ন্তী দেওয়ান43K বার পড়া

একসময় শহর থেকে কাপড় কিনে গ্রামের বাড়ি বসে বিক্রি করতেন তিনি। স্থানীয় বাজারের চেয়ে কিছুটা কম দামে বিক্রি করতেন বলে আশপাশের এলাকার নারীরা ছিলেন তাঁর প্রধান ক্রেতা। সেই ব্যবসা থেকেই ধীরে ধীরে এগিয়ে যাওয়া। এখন পাহাড়ের ঐতিহ্যবাহী পিনোন, হাদি ও গামছা তৈরির দুটি তাঁত কারখানা রয়েছে তাঁর। সেখানে কাজ করছেন ৪৮ জন।
এই উদ্যোক্তার নাম মিতা চাকমা (৫৫)। তাঁর বাড়ি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ির নতুন পাড়ায়। তাঁর দুটি কারখানার একটি বাড়ির পাশে, আরেকটি খাগড়াছড়ি সদরে। জমানো টাকা, গরু–ছাগল বিক্রির অর্থ ও ঋণ নিয়ে কারখানা দুটি গড়ে তুলেছেন তিনি। কারখানার নাম দিয়েছেন ‘মিতা টেক্সটাইল’।

