National
ঢাকার বুকে বিরল পরিযায়ী পাখি ‘সাদাগলা ফুটকি’
সাদা গলার চঞ্চল পাখিটিকে প্রথম দেখি ভারতের রাজস্থানের সারিস্কা টাইগার রিজার্ভের একটি বাবলাগাছে ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারি সকালে আবারও দেখি ভরতপুর পক্ষী অভয়ারণ্যের বাবলাগাছের কাঁটাঝোপে। শেষ বিকেলে আবার দেখা হল
লেখক আ ন ম আমিনুর রহমান193K বার পড়া
সাদা গলার চঞ্চল পাখিটিকে প্রথম দেখি ভারতের রাজস্থানের সারিস্কা টাইগার রিজার্ভের একটি বাবলাগাছে ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারি সকালে আবারও দেখি ভরতপুর পক্ষী অভয়ারণ্যের বাবলাগাছের কাঁটাঝোপে। শেষ বিকেলে আবার দেখা হলো ক্যানটিনের পাশের বাবলাগাছে। তারপর পেরিয়ে গেছে পৌনে চার বছর। একদিন খবর পেলাম, পাখিটিকে রাজশাহীর পদ্মার ১০ নম্বর চরের বাবলাগাছগুলোতে দেখা গেছে। ২০২৩ সালের ২৫ ডিসেম্বর ভোরে রাজশাহী পৌঁছে অনীক মাঝির নৌকায় পদ্মার চরে গেলাম; কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও ওটির দেখা পেলাম না। পরের দুই বছর একই ঘটনা ঘটল। এর আগে এ দেশে পাখিটিকে দেখার অল্প কটি রেকর্ড আছে সিলেট অঞ্চলে।


