National
নভেম্বরে ২৩ দিনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭২টি ঝটিকা মিছিল হয়েছে: জাহেদ উর রহমান
নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মোট ৭২টি ঝটিকা মিছিল হয়েছে। এ ছাড়া একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিবহনে আগুন
লেখক বিশেষ প্রতিবেদক174K বার পড়া

নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মোট ৭২টি ঝটিকা মিছিল হয়েছে। এ ছাড়া একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে ৯৯টি।
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের তথ্য তুলে ধরতে গিয়ে তিনি এসব পরিসংখ্যান উপস্থাপন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে এসব পরিসংখ্যান তৈরি করা হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানায় তথ্য মন্ত্রণালয়।



