National
ডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭
অনলাইন ডেটিং সাইটে নারীদের ছবি ব্যবহার করে পুরুষদের প্রলুব্ধ করত চক্রটি। ডেটিংয়ের সুযোগ দেওয়ার কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নেওয়া হতো টাকা। তবে চ্যাটের (আলাপ) অপর প্রান্তে কোনো নারী থাকতেন না; নারী কণ্ঠের অনুকরণে
লেখক নিজস্ব প্রতিবেদক56K বার পড়া

অনলাইন ডেটিং সাইটে নারীদের ছবি ব্যবহার করে পুরুষদের প্রলুব্ধ করত চক্রটি। ডেটিংয়ের সুযোগ দেওয়ার কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নেওয়া হতো টাকা। তবে চ্যাটের (আলাপ) অপর প্রান্তে কোনো নারী থাকতেন না; নারী কণ্ঠের অনুকরণে কথা বলতেন চক্রের পুরুষ সদস্যরাই। এমন প্রতারণার অভিযোগে ময়মনসিংহ নগরে অভিযান চালিয়ে ছাত্রদল নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ময়মনসিংহ নগরের সেনবাড়ি এলাকার একটি ভবন থেকে গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ল্যাপটপ ও সাতটি মুঠোফোন জব্দ করা হয়।



