National
কালি দিয়ে বিকৃত করার পর তৃতীয়বার আঁকা হলো রবীন্দ্রনাথের প্রতিকৃতি
খুলনা শহরে দেয়ালে আঁকা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি দুই দফা কালি দিয়ে বিকৃত করার পর আবার আঁকা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে শহরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে চিত্রশিল্পী মো. রেজাউল করিম (রেজা) প্রতিকৃতিট
লেখক নিজস্ব প্রতিবেদক48K বার পড়া

খুলনা শহরে দেয়ালে আঁকা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি দুই দফা কালি দিয়ে বিকৃত করার পর আবার আঁকা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে শহরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে চিত্রশিল্পী মো. রেজাউল করিম (রেজা) প্রতিকৃতিটি আঁকার কাজ শুরু করেন। বিকেল সাড়ে চারটার দিকে কাজ শেষ হয়।
এ নিয়ে এই দেয়ালে তৃতীয়বারের মতো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি আঁকা হলো। এ সময় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



