National
রিসোর্টের বর্জ্য পাম্প দিয়ে ফেলা হচ্ছিল সাগরে, নিষেধাজ্ঞা না মেনে চলছিল মোটরসাইকেল
কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনে পরিবেশদূষণের দায়ে একটি রিসোর্টকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া সৈকতের বালুচরে বিধিনিষেধ অমান্য করে চলাচলের দায়ে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গতকাল সোমবার সন্
লেখক নিজস্ব প্রতিবেদক31K বার পড়া

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনে পরিবেশদূষণের দায়ে একটি রিসোর্টকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া সৈকতের বালুচরে বিধিনিষেধ অমান্য করে চলাচলের দায়ে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ‘স্যান্ড ক্যাসেল বিচ রিসোর্ট’ কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। রিসোর্টটির বর্জ্য পাম্পের মাধ্যমে সমুদ্রে ফেলার কাজে ড্রেজার–সদৃশ একটি যন্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।



