National
হাতিরঝিলে সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে দুই অটোরিকশাচালক আহত
রাজধানীর হাতিরঝিলের ওয়াপদা রোডের বাগিচার টেক এলাকায় সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে দুই অটোরিকশাচালক আহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কাদেরের রিকশার গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে।
লেখক নিজস্ব প্রতিবেদক122K বার পড়া

রাজধানীর হাতিরঝিলের ওয়াপদা রোডের বাগিচার টেক এলাকায় সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে দুই অটোরিকশাচালক আহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কাদেরের রিকশার গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন সালাউদ্দিন বাবু ও শরিফ (২৮)। তাঁদের উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁরা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
আহত সালাউদ্দিন বাবুর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁর পা ও বুকে গুলির চিহ্ন দেখা গেছে। শরিফের ডান পায়ে ছুরিকাঘাতের জখম রয়েছে।
