National
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অঙ্গীকারবদ্ধ চীন
ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউয়িন বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং নিজস্ব উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকারের প্রতি শ্রদ্ধাশীল চীন। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অঙ্গীকার
লেখক কূটনৈতিক প্রতিবেদক50K বার পড়া

ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউয়িন বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং নিজস্ব উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকারের প্রতি শ্রদ্ধাশীল চীন। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অঙ্গীকারবদ্ধ বেইজিং।
সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকায় নিযুক্ত চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ মন্তব্য করেন। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে চীনের অঞ্চল ও পথের উদ্যোগের (বিআরআই) এক দশক পূর্তি উপলক্ষে প্রকাশিত ‘ব্লু পেপার’–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বক্তৃতা করেন। ‘সিল্ক রোডের সঙ্গে স্বপ্ন দেখা, উভয়ের জন্য লাভজনক ভবিষ্যৎ গড়া’ প্রতিপাদ্যে ঢাকায় চীনা দূতাবাস ওই অনুষ্ঠানের আয়োজন করে।
