National
ভৈরবে ডেঙ্গুতে কনস্টেবল সাইদা আক্তারের মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জের ভৈরব থানায় কর্মরত সাইদা আক্তার নামের এক নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে নরসিংদীর বেলাব উপজেলায় নিজ বাড়িতে তিনি মারা যান।
লেখক নিজস্ব প্রতিবেদক198K বার পড়া

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জের ভৈরব থানায় কর্মরত সাইদা আক্তার নামের এক নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে নরসিংদীর বেলাব উপজেলায় নিজ বাড়িতে তিনি মারা যান।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান আজ রোববার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও সাইদার পরিবার সূত্রে জানা গেছে, সাইদা আক্তার জেলার তাড়াইল থানা থেকে বদলি হয়ে ১৩ নভেম্বর ভৈরব থানায় যোগ দেন। পরদিনই তিনি জ্বরে আক্রান্ত হন। পরে পরীক্ষায় তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার তাঁকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তিনি বেলাবর নিজ বাড়িতে ফেরেন।



