National
শেরপুরে ১১ কোটি টাকার কসাইখানা পড়ে আছে
পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা ও গোসলের ব্যবস্থা, মাংস প্রক্রিয়াজাতের জন্য আধুনিক যন্ত্রপাতি ও বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা—সবই আছে। পশু জবাইয়ের জন্য রয়েছেন প্রশিক্ষিত কর্মী ও ধর্মীয় রীতি পালনের ব্যবস্থাও। প্রায় ১১ কোটি
লেখক আবদুল মান্নান151K বার পড়া

পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা ও গোসলের ব্যবস্থা, মাংস প্রক্রিয়াজাতের জন্য আধুনিক যন্ত্রপাতি ও বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা—সবই আছে। পশু জবাইয়ের জন্য রয়েছেন প্রশিক্ষিত কর্মী ও ধর্মীয় রীতি পালনের ব্যবস্থাও। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক কসাইখানাটিতে নেই শুধু কসাইদের আনাগোনা। উদ্বোধনের পাঁচ মাস পেরিয়ে গেলেও শেরপুর জেলা কসাইখানা ব্যবহার করা হচ্ছে না।
শেরপুর শহরের দমদমা-কালীগঞ্জ এলাকায় প্রায় ৫০ শতক জমির ওপর নির্মিত কসাইখানাটি অনেকটা অচল অবস্থায় পড়ে আছে। শহরের বিভিন্ন বাজারের কসাইদের অভিযোগ, তাঁদের সঙ্গে আলোচনা না করেই কসাইখানাটি নির্মাণ করা হয়েছে। শহর থেকে দূরে হওয়ায় পশু পরিবহন ও মাংস বাজারে আনার বাড়তি ভোগান্তির কারণে তাঁরা সেখানে যেতে আগ্রহী নন। ফলে শহরের বাজারগুলোতে আগের মতোই যত্রতত্র পশু জবাই ও মাংস বিক্রি চলছে।



