National
তিন দিন পর সেন্ট মার্টিনে গেল পাঁচ জাহাজ, ফিরবেন আটকে পড়া পর্যটকেরা
তিন দিন বন্ধ থাকার পর আবারও সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। আজ রোববার সকালে কক্সবাজারের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ জেটি থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে পাঁচটি জাহাজ ছেড়ে যায়। এসব জাহাজে ছিল
লেখক নিজস্ব প্রতিবেদক36K বার পড়া

তিন দিন বন্ধ থাকার পর আবারও সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। আজ রোববার সকালে কক্সবাজারের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ জেটি থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে পাঁচটি জাহাজ ছেড়ে যায়। এসব জাহাজে ছিল ১ হাজার ৮৭০ জন পর্যটক।
আজ সকাল সাতটা থেকে আটটার মধ্যে পর্যায়ক্রমে পাঁচটি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে যাত্রা শুরু করে। বেলা সাড়ে তিনটায় সেন্ট মার্টিনে আটকে থাকা আট শতাধিক পর্যটক নিয়ে দ্বীপটি থেকে পুনরায় কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবে এসব জাহাজ।



