National
‘নিরাপত্তা’র কথা বলে বৈশাখী টিভির ডিএমডি টিপুকে নেওয়ার ১০ ঘণ্টা পরও ছাড়েনি পুলিশ
বৈশাখী টেলিভিশনে হাঙ্গামা-হট্টগোল থেকে ‘নিরাপত্তা’র কথা বলে টেলিভিশন চ্যানেলটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলম মিলনকে পুলিশ হেফাজতে নেওয়ার ১০ ঘণ্টা পরও ছাড়া হয়নি।
লেখক নিজস্ব প্রতিবেদক191K বার পড়া

বৈশাখী টেলিভিশনে হাঙ্গামা-হট্টগোল থেকে ‘নিরাপত্তা’র কথা বলে টেলিভিশন চ্যানেলটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলম মিলনকে পুলিশ হেফাজতে নেওয়ার ১০ ঘণ্টা পরও ছাড়া হয়নি।
শনিবার বেলা তিনটার দিকে রাজধানীর মহাখালীতে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে এক সাংবাদিককে চাকরি ছাড়ার নির্দেশনাকে কেন্দ্র করে হাঙ্গামা হয়। একপর্যায়ে বহিরাগত ব্যক্তিরা টেলিভিশনটির কার্যালয়ে ঢুকে টিপু আলমকে তুলে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। পরে টিপু আলমকে ‘নিরাপত্তা দেওয়ার’ কথা বলে হেফাজতে নেয় বনানী থানা-পুলিশ।


