National
আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে: হেফাজতে ইসলাম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করা হবে বলে জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, আওয়ামী ফ্যাসিবাদ নির্মূল না করলে দেশের স
লেখক নিজস্ব প্রতিবেদক138K বার পড়া

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করা হবে বলে জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, আওয়ামী ফ্যাসিবাদ নির্মূল না করলে দেশের সার্বভৌমত্ব অরক্ষিত থেকে যাবে। ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার দায়ে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে।
বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন আমরা দুঃস্বপ্নে পরিণত করব।’ বিবৃতিতে বলা হয়, ‘তাদের বাংলাদেশবিরোধী এজেন্ডার অনুকূলে যেসব মিডিয়াকে কাজ করতে দেখা যাচ্ছে, আরেকটি গণপ্রতিরোধের সময় তারাও রেহাই পাবে বলে আমরা মনে করি না।’


