National
পাগলা মসজিদের দানবক্সে চিরকুট, ‘স্বর্ণার মনে জায়গা করে দেন’
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানসিন্দুকে এবার ৫১ বস্তা টাকার সঙ্গে এক বস্তা চিঠি-চিরকুটও পাওয়া গেছে। এসবের কোনোটিতে ইউরোপ যাওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ায় দালালের প্রতারণার বিচার চাওয়া হয়েছে। কোনোটিতে আছে প্রিয় মানুষের
লেখক তাফসিলুল আজিজ32K বার পড়া

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানসিন্দুকে এবার ৫১ বস্তা টাকার সঙ্গে এক বস্তা চিঠি-চিরকুটও পাওয়া গেছে। এসবের কোনোটিতে ইউরোপ যাওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ায় দালালের প্রতারণার বিচার চাওয়া হয়েছে। কোনোটিতে আছে প্রিয় মানুষের ভালোবাসা ও আপন করে পাওয়ার আকাঙ্ক্ষা। কেউবা চিরকুটে চিকন, সুন্দরী হওয়া বা রোগমুক্তির জন্য বাসনা প্রকাশ করেছেন। কেউ আবার পছন্দের ব্যক্তিকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চেয়ে চিঠি লিখেছেন।
চার মাস ২৪ দিন পর আজ পাগলা মসজিদের ১৫টি সিন্দুক খোলা হয়। সিন্দুক থেকে চিরকুট, স্বর্ণালংকার আলাদা করার পর সকাল সাড়ে সাতটা থেকে চলছে টাকা গণনা। গণনা শেষ হতে রাত ১০টা বেজে যেতে পারে।


