National
রাজনীতিতে ফিরতে হলে রাজনৈতিক আচরণ করতে হবে, আওয়ামী লীগকে হাসনাত কাইয়ূম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ করে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেন, রাজনীতিতে ফিরতে হলে দলটিকে রাজনৈতিক আচরণ করতে হবে। সন্ত্রাস ও নাশকতাকে রাজনীতি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করে লাভ হবে
লেখক নিজস্ব প্রতিবেদক100K বার পড়া
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ করে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেন, রাজনীতিতে ফিরতে হলে দলটিকে রাজনৈতিক আচরণ করতে হবে। সন্ত্রাস ও নাশকতাকে রাজনীতি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করে লাভ হবে না। ২০২৪ সালে সংঘটিত অপরাধের বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই।
‘জুলাই গণহত্যার দ্রুত বিচার ও সহিংসতার বিপরীতে জনগণের জানমালের নিরাপত্তার দাবিতে’ আয়োজিত সমাবেশে এ কথা বলেন হাসনাত কাইয়ূম। আজ শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ হয়। রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), অল্টারনেটিভস, বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন ও নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ) যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।



