National
শেখ হাসিনার লাশ দরকার, কারণ তিনি আন্দোলন গড়ে তুলতে চান: রিজভী
ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি দেশে ও প্রশাসনের ভেতরে সক্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শুক্রবার বিকেলে যশোর শহরের জেলা পরিষদ মিলনায়তনে সাবেক
লেখক যশোর অফিস163K বার পড়া

ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি দেশে ও প্রশাসনের ভেতরে সক্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শুক্রবার বিকেলে যশোর শহরের জেলা পরিষদ মিলনায়তনে সাবেক মন্ত্রী ও বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত শেখ হাসিনার উদ্দেশে রিজভী বলেন, গণতন্ত্রবিরোধী ব্যক্তিটি ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে অন্য কোনো জায়গা থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন। তাঁদের টাকার অভাব নেই। অনেক টাকা তাঁরা পাচার করেছেন, ভেতরেও তাঁদের অনেক টাকা আছে। ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসররা সেই অবৈধ টাকা দিয়ে সন্ত্রাসী–টোকাইদের দিয়ে এখন গাড়িতে আগুন লাগাচ্ছেন। শুধু বিএনপি নয়, গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণকারীদের ওপর আক্রমণ করা হচ্ছে এবং তাঁদের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে।

