National
ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে পড়েছে, আজ কেমন বৃষ্টি হবে
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় আকভান নিম্নচাপ থেকে আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে গতকাল শুক্রবার পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আজ শনিবারও দেশের কয়েকটি স্থানে বৃষ্টি
লেখক নিজস্ব প্রতিবেদক192K বার পড়া

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় আকভান নিম্নচাপ থেকে আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে গতকাল শুক্রবার পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আজ শনিবারও দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে।
তবে রাজধানীসহ বিভিন্ন জায়গায় বৃষ্টি কমে আসবে। রাজধানীতে রোদের দেখাও মিলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা। রাজশাহী ও রংপুর বিভাগের মাঝামাঝি এলাকায় এবং ময়মনসিংহ বিভাগের কয়েকটি জায়গাসহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টি আজও থাকতে পারে।



