National
বারবার সংজ্ঞা হারাচ্ছেন মা, বাবার আর্তনাদ—‘আমার দুই ছেলেকে এভাবে কেড়ে নিল কেন’
গত বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুহাম্মদ হারুনের দুই ছেলে নিহত হয়েছেন। চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুসার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লেখক এসএম ইউসুফ উদ্দিন60K বার পড়া

গত বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুহাম্মদ হারুনের দুই ছেলে নিহত হয়েছেন। চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুসার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‘আমার জীবনের সুখের কমতি ছিল না। এই দুর্ঘটনা আমাকে একেবারে শেষ করে দিয়ে গেল। আমার দুই ছেলেকে এভাবে কেড়ে নিল কেন। আমি এখন কী করব, কী নিয়ে বাঁচব? আমার ঘর তো শূন্য করে দিল।’



