National
তিন দিন পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ
তিন দিনের টানা সংঘর্ষ, অবরোধ ও অগ্নিসংযোগের পর গোপালগঞ্জে জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। আজ শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোপালগঞ্জ শহর ও আশপাশের এলাকায় মানুষ ও যানবাহনের চলাচল বেড়েছে। বেশির ভাগ দোকানপা
লেখক প্রতিনিধি181K বার পড়া

তিন দিনের টানা সংঘর্ষ, অবরোধ ও অগ্নিসংযোগের পর গোপালগঞ্জে জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। আজ শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোপালগঞ্জ শহর ও আশপাশের এলাকায় মানুষ ও যানবাহনের চলাচল বেড়েছে। বেশির ভাগ দোকানপাটও খুলেছে। তবে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে শুক্রবারের স্বাভাবিক ভিড় ও বেচাবিক্রি নেই।
গোপালগঞ্জে তিন দিন ধরে নাশকতা চালিয়ে যাচ্ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোর নেতা–কর্মীরা। আজ জেলার কোথাও তাঁদের উপস্থিতি চোখে পড়েনি। রাস্তায় স্বাভাবিক যান চলাচলের পাশাপাশি শহরে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা গেছে।


