National
পতিত শক্তি মনে করছে, সন্ত্রাস–অরাজকতা করে আবার ফিরে আসতে পারবে: জোনায়েদ সাকি
বিরোধী দল ‘পুরোনো বন্দোবস্তের’ (আওয়ামী লীগের শাসনকাল) কায়দায় বর্তমান সরকারের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পর্ষদের সদস্য জোনায়েদ আবদুর রহিম সাকি। তিনি বলেন, বিরোধী দ
লেখক নিজস্ব প্রতিবেদক48K বার পড়া

বিরোধী দল ‘পুরোনো বন্দোবস্তের’ (আওয়ামী লীগের শাসনকাল) কায়দায় বর্তমান সরকারের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পর্ষদের সদস্য জোনায়েদ আবদুর রহিম সাকি। তিনি বলেন, বিরোধী দলগুলোর এমন ভূমিকার সুযোগ নিচ্ছে পতিত শক্তি।
রাজধানীর খামারবাড়ির তুলা ভবনের সম্মেলনকক্ষে আজ শুক্রবার জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সঙ্গে গণসংহতি আন্দোলনের (জিএসএ) মতবিনিময় সভায় এ কথা বলেন জোনায়েদ সাকি। জিএসএর ঢাকা জেলা এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ সভার আয়োজন করে।

