National
‘জয় বাংলা’ জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে: হুমায়ুন কবির
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড কার্টুনে পরিণত হয়েছে মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির বলেছেন, ‘জয় বাংলা’ জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসীদের কোনো স্
লেখক প্রতিনিধি65K বার পড়া

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড কার্টুনে পরিণত হয়েছে মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির বলেছেন, ‘জয় বাংলা’ জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসীদের কোনো স্থান নেই।
আজ শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরের দাড়িয়াপাড়ায় নিজের বাড়ি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এর আগে আজ ভোরে তাঁর বাড়ির প্রধান ফটকের সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।



