National
দেশে ১১ বছরে ১২৩টি হাতি মারা গেছে, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে বেশির ভাগের
দেশে গত ১১ বছরে ১২৩টি হাতির মৃত্যু হয়েছে। এর বেশির ভাগই মারা গেছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। হাতির আবাসস্থল সংকুচিত হওয়া এবং মানুষের সঙ্গে সংঘাতের কারণে হাতির অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। তাই হাতি সংরক্ষণে সবাইকে আরও মানবিক হতে হ
লেখক প্রতিনিধি182K বার পড়া

দেশে গত ১১ বছরে ১২৩টি হাতির মৃত্যু হয়েছে। এর বেশির ভাগই মারা গেছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। হাতির আবাসস্থল সংকুচিত হওয়া এবং মানুষের সঙ্গে সংঘাতের কারণে হাতির অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। তাই হাতি সংরক্ষণে সবাইকে আরও মানবিক হতে হবে।
মৌলভীবাজারের জুড়ীতে হাতি সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী সেমিনারের সমাপনী অনুষ্ঠানে বন বিভাগের কর্মকর্তারা এ কথা বলেন। ‘হাতি সংরক্ষণ প্রকল্পের’ আওতায় সিলেট বন বিভাগের জুড়ী রেঞ্জ এ সেমিনারের আয়োজন করে।



