National
ক্ষতিপূরণ আদায়ে ও রোহিঙ্গাদের নিরাপদে ফেরত পাঠাতে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রোহিঙ্গাদের বিরুদ্ধে জেনোসাইড সংঘটনের জন্য মিয়ানমারকে দায়ী করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়া মামলার বাদী হিসেবে রায় অনুযায়ী ক্ষতিপূরণ নিশ্চিত করতে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিতে পারে। সে ক্ষেত্রে
লেখক কূটনৈতিক প্রতিবেদক77K বার পড়া

রোহিঙ্গাদের বিরুদ্ধে জেনোসাইড সংঘটনের জন্য মিয়ানমারকে দায়ী করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়া মামলার বাদী হিসেবে রায় অনুযায়ী ক্ষতিপূরণ নিশ্চিত করতে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিতে পারে। সে ক্ষেত্রে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশ সব অংশীদারের সঙ্গে জোরালোভাবে কাজ করবে।
আজ শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ মন্তব্য করেন।

