National
ফেনীতে আ.লীগের সাবেক সংসদ সদস্যের বাড়িতে পেট্রল ঢেলে আগুন
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর গ্রামের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির মালামাল লুট করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা। তাঁরা জানান, বাড়ি ও এর সামনে থাকা একটি পি
লেখক প্রতিনিধি40K বার পড়া

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর গ্রামের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির মালামাল লুট করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা। তাঁরা জানান, বাড়ি ও এর সামনে থাকা একটি পিকআপে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। রহিম উল্লাহ ২০১৪ সালের ২৯ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত ফেনী-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম কারাগারে বন্দী রয়েছেন।


