National
নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, নিহত ২
নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা–কর্মীদের হামলায় দুজন নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
লেখক প্রতিনিধি154K বার পড়া

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা–কর্মীদের হামলায় দুজন নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা (৪৫) ও পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম (৪০)।
মোটরশোভাযাত্রার পিছনে আতর্কিত হামলা করা হয়। এ সময় দলছুট দুইজনকে পেয়ে তারা (হামলাকারীরা) মাত্রাতিরিক্ত মারধর করে। পরে তারা দুজন মারা যায়।ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কালিয়ার থানা



