প্রকৃতিকে জানার আগ্রহ থেকেই প্রাণিবিদ্যার প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল ড. রেজা খানের। ছোটবেলায় গ্রামের মাঠ, গাছপালা, পাখি আর নানা প্রাণী তাঁকে আকৃষ্ট করত। পরে সেই আগ্রহই তাঁকে নিয়ে গেছে গবেষণার জগতে। শিক্ষকতা, সাংবাদিকতা ও চিড়িয়াখানার ব্যবস্থাপনার কাজের মধ্য দিয়েও তিনি প্রকৃতির সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন।
রেজা খানের জন্ম ১৯৪৫ সালের ১৭ নভেম্বর, ঢাকার ধামরাইয়ের বালিয়া গ্রামে। তবে তাঁর সরকারি কাগজপত্রে জন্মতারিখ লেখা আছে ১৯৪৭ সালের ১ জানুয়ারি। তাঁর বাবা খান মোহাম্মদ জাওহার আলী ছিলেন স্কুলশিক্ষক। চাকরির কারণে তাঁকে বিভিন্ন জায়গায় থাকতে হতো। ফলে রেজা খানের শৈশব কেটেছে গ্রাম ও শহরের নানা পরিবেশে।