National
সন্তান না হওয়ায় সংসার করতে চাননি স্বামী, কেঁদেও মন গলাতে পারেননি স্ত্রী
সাত বছরের দাম্পত্য জীবন। তবে এর মধ্যে কোনো সন্তান না হওয়ার অভিযোগ তুলে সংসার ভাঙার সিদ্ধান্ত নেন স্বামী। বিচ্ছেদ ঠেকাতে স্বামীর পা ধরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। বারবার অনুরোধ করতে থাকেন। কিন্তু এমন আকুতিতে মন গলেনি স্বাম
লেখক নিজস্ব প্রতিবেদক188K বার পড়া

সাত বছরের দাম্পত্য জীবন। তবে এর মধ্যে কোনো সন্তান না হওয়ার অভিযোগ তুলে সংসার ভাঙার সিদ্ধান্ত নেন স্বামী। বিচ্ছেদ ঠেকাতে স্বামীর পা ধরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। বারবার অনুরোধ করতে থাকেন। কিন্তু এমন আকুতিতে মন গলেনি স্বামী রনি খানের। নিজের সিদ্ধান্তে অনড় থেকে শেষ পর্যন্ত স্ত্রীকে তালাক দেন তিনি।
এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় সালিসে স্বামীর কাছে সংসার না ভাঙার অনুরোধ জানান ওই গৃহবধূ।



