National
ঢাকার সাভার ও বরগুনায় গভীর রাতে চারটি বাসে আগুন
ঢাকার সাভারে গত ২৫ ঘণ্টার মধ্যে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে গতকাল রোববার রাতে তিন ঘণ্টার ব্যবধানে ঢাকা–আরিচা মহাসড়কের পাশে পৃথক দুই স্থানে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই রাতে বরগুনায় পুলিশ লাইনসের
লেখক নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি164K বার পড়া

ঢাকার সাভারে গত ২৫ ঘণ্টার মধ্যে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে গতকাল রোববার রাতে তিন ঘণ্টার ব্যবধানে ঢাকা–আরিচা মহাসড়কের পাশে পৃথক দুই স্থানে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই রাতে বরগুনায় পুলিশ লাইনসের সামনে রাখা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। রাতে দাঁড় করিয়ে রাখা বাসগুলোতে যাত্রী বা অন্য কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গত শনিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে সাভার থানা স্ট্যান্ড এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা সাভার পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।



