National
মধ্যরাতে ফেসবুক লাইভে পরীমনি, গাড়িতে হামলার অভিযোগ
চিত্রনায়িকা পরীমনি মধ্যরাতে ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, তিনি খুবই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন। ঘটনাটিকে তিনি খুবই পরিকল্পিত বলে মনে করছেন।
লেখক নিজস্ব প্রতিবেদক89K বার পড়া

চিত্রনায়িকা পরীমনি মধ্যরাতে ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, তিনি খুবই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন। ঘটনাটিকে তিনি খুবই পরিকল্পিত বলে মনে করছেন।
গতকাল রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে পরীমনি ফেসবুক লাইভে আসেন। পরীমনি অভিযোগ করে বলেন, রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে হঠাৎ করে কেউ একজন আওয়াজ করেন। আওয়াজ দেওয়া ব্যক্তি ছিলেন ‘অ্যাটাকিং মুডে’। তাঁর গাড়িতে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। তিনি গাড়িতে উঠতে পারছেন না। অনুষ্ঠানস্থলের ‘ব্যাকস্টেজে’ বসে আছেন তিনি।
পরীমনি বলেন, তিনি গুলশান থানায় ফোন করতে বাধ্য হয়েছেন। ঘটনাস্থলে গুলশান থানার লোকজন আছেন। লাইভে নিরাপত্তাহীনতার কথা বলেন পরীমনি। অনুষ্ঠানের স্টল ভাঙচুরের অভিযোগ করেন তিনি। অন্য শিল্পীরা হেনস্তার শিকার হন বলেও তিনি অভিযোগ করেন।



