National
গুরুত্বপূর্ণ পদে দুই প্রশাসক, মেয়র পদে সংকেত দেখছেন অনেকে
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসককে এবার মহানগর বিএনপির শীর্ষ নেতৃত্বেও আনা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক করা হয়েছে উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে। আর দক্ষিণের আহ্বায়ক করা হয়েছে দক্ষিণ সিটির প্র
লেখক মোহাম্মদ মোস্তফা77K বার পড়া

ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসককে এবার মহানগর বিএনপির শীর্ষ নেতৃত্বেও আনা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক করা হয়েছে উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে। আর দক্ষিণের আহ্বায়ক করা হয়েছে দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালামকে। দলের অনেকে এই সাংগঠনিক দায়িত্ব দেওয়াকে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে তাঁদের মেয়র পদে মনোনয়ন দেওয়ার আগাম ‘সংকেত’ হিসেবে দেখছেন। তবে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কেউ কেউ বলছেন, সাংগঠনিক পদ পাওয়া মানেই নির্বাচনে মনোনয়ন নিশ্চিত হওয়া নয়।
বিএনপি-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রশাসকের দায়িত্বের পাশাপাশি মহানগর বিএনপির নেতৃত্ব পাওয়ায় দুজনের সাংগঠনিক অবস্থান আরও শক্ত হলো। নগরবাসীর সঙ্গে যোগাযোগের পাশাপাশি দলের নেতা-কর্মীদের সংগঠিত করার ক্ষেত্রেও তাঁরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। সিটি নির্বাচন সামনে রেখে এই দায়িত্ব দেওয়াকে তাৎপর্যপূর্ণ মনে করছে দলীয় সূত্রগুলো।



