National
নারীদের নৌকাবাইচ ঘিরে কাজলার পাড়ে উচ্ছ্বাস
হেমন্তের বিকেলের মিষ্টি সোনালি রোদে ঝলমল করছে কাজলা নদীর পানি। তার ওপর নৌকায় বসে সপাটে বইঠা চালাচ্ছেন নারীরা। ঢাকঢোলের বাদ্য আর গানের তালে তালে নদীর বুক চিরে এগিয়ে যাচ্ছে নৌকা। দর্শকদের হর্ষধ্বনিতে মুখর নদীর দুই পাড়। গতক
লেখক প্রতিনিধি156K বার পড়া

হেমন্তের বিকেলের মিষ্টি সোনালি রোদে ঝলমল করছে কাজলা নদীর পানি। তার ওপর নৌকায় বসে সপাটে বইঠা চালাচ্ছেন নারীরা। ঢাকঢোলের বাদ্য আর গানের তালে তালে নদীর বুক চিরে এগিয়ে যাচ্ছে নৌকা। দর্শকদের হর্ষধ্বনিতে মুখর নদীর দুই পাড়। গতকাল শনিবার নড়াইল সদরের শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়া এলাকায় কাজলা নদীতে ব্যতিক্রমী এই নৌকাবাইচের আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, এ প্রতিযোগিতায় বৃহত্তর এগারোখান (নড়াইল ও যশোরের ১১টি গ্রাম নিয়ে গঠিত) এলাকার নারীদের ১৬টি নৌকা অংশ নেয়। প্রতিটি নৌকায় ছয় থেকে সাতজন করে নারী ছিলেন। তাঁদের সহযোগিতা করতে কোনো নৌকায় একজন আর কোনো নৌকায় দুজন পুরুষ ছিলেন।



