National
সিআইডির প্রধান কার্যালয় ও পল্লবী থানা ফটকে ককটেল বিস্ফোরণ
রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের ভেতরে এবং পল্লবী থানার ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার রাত সাড়ে ৭টার দিকে এসব ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের
লেখক নিজস্ব প্রতিবেদক141K বার পড়া

রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের ভেতরে এবং পল্লবী থানার ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার রাত সাড়ে ৭টার দিকে এসব ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। পরে রাতে মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনে একটি প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
এদিকে গতকাল শনিবার রাত ১০টা থেকে আজ রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ ঘণ্টার মধ্যে রাজধানীর মিরপুর, মহাখালী ও ভাটারা এলাকায় তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে বিভিন্ন স্থানে ধারাবাহিক হাতবোমা বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটানো হচ্ছে।



