National
লিলি সিরাম সোপের নতুন পণ্যদূত সাবিলা নূর
দেশের অন্যতম শীর্ষস্থানীয় কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রিমার্ক এইচবির স্কিনকেয়ার ব্র্যান্ড লিলির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। আগামী দুই বছর ব্র্যান্ডটির নানা প্রচারের
লেখক বিজ্ঞপ্তি105K বার পড়া

দেশের অন্যতম শীর্ষস্থানীয় কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রিমার্ক এইচবির স্কিনকেয়ার ব্র্যান্ড লিলির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। আগামী দুই বছর ব্র্যান্ডটির নানা প্রচারের কাজে যুক্ত থাকবেন তিনি।
গতকাল শনিবার রাজধানীর গুলশানে রিমার্কের করপোরেট কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সাবিলা নূর এবং লিলি সিরাম গ্লো সোপের পক্ষে চিফ বিজনেস অফিসার (সিবিও) আবির আদনান চুক্তিতে সই করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রিমার্কের মিডিয়া ও কমিউনিকেশন হেড মিজানুর রহমান, হারল্যানের মার্কেটিং হেড হাবিব উল্লাহ হাবিব, মডার্ন ট্রেড চ্যানেল প্রধান হেলাল উদ্দিন এবং লিগ্যাল অ্যাফেয়ার্সের অ্যাডিশনাল ডিরেক্টর আহসান হাবিব।



