ঝালকাঠির নলছিটি উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরানো অবস্থায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা সিরাজ মোল্লাকে (৩৫) ছিনিয়ে নেওয়া হয়েছে। আজ রোববার বেলা একটার দিকে উপজেলার দপদপিয়া পুরোনো ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
সিরাজ মোল্লা দপদপিয়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। তিনি দপদপিয়া গ্রামের মৃত রজ্জব আলীর ছেলে। তিনি একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।