National
সড়কে পড়ে ছিল প্রবাসীর মরদেহ, পাশে হেলমেট ও মোটরসাইকেল
কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেল আরোহী এক প্রবাসী নিহত হয়েছেন। পুলিশের ধারণা, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। সড়কের পাশেই তাঁর মরদেহ, মোটরসাইকেল ও হেলমেট পড়ে ছিল।
লেখক প্রতিনিধি102K বার পড়া

কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেল আরোহী এক প্রবাসী নিহত হয়েছেন। পুলিশের ধারণা, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। সড়কের পাশেই তাঁর মরদেহ, মোটরসাইকেল ও হেলমেট পড়ে ছিল।
আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত প্রবাসীর নাম মাহবুবুর রহমান (৬৪)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার বাসিন্দা। প্রায় দেড় মাস আগে তিনি সৌদি আরব থেকে দেশে এসেছেন।



