National
আমরা প্রশ্ন করতে জানি, পরিবর্তনের সাহসও রাখি
আমার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নে। বর্তমানে ভোলা সরকারি কলেজের বাংলা বিভাগে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষে পড়ছি।
লেখক লেখা:57K বার পড়া

আমার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নে। বর্তমানে ভোলা সরকারি কলেজের বাংলা বিভাগে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষে পড়ছি।
প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠি। দিনের শুরুতেই ঠিক করে নিই, সারা দিন কী পড়ব, কী কাজ করব। এরপর কিছুটা সময় কাটাই অনলাইনে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর পড়ে। প্রথম আলো, যমুনা টিভি, সময় টিভিসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদ অনুসরণ করি। দেশের ঘটনাপ্রবাহের পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও আন্তর্জাতিক পরিস্থিতির দিকেও নজর রাখি। কিন্তু সকালবেলাতেই যুদ্ধ, সহিংসতা, দুর্নীতি, জলবায়ু সংকটসহ একের পর এক নেতিবাচক খবর পড়তে গিয়ে কখনো কখনো মনে অস্থিরতা তৈরি হয়। মনে হয়, পৃথিবী যেন দিন দিন আরও অনিশ্চিত হয়ে উঠছে।



