National
টাকার ব্যাগ নিয়ে ফিরছিলেন মোবাইল ব্যাংকিং এজেন্ট, পিস্তল ঠেকিয়ে অপহরণের চেষ্টা
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পিস্তল ঠেকিয়ে পরিমল কবিরাজ (৪৫) নামের এক মোবাইল ব্যাংকিং এজেন্টকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আশপাশের লোকজন ছুটে আসায় পিস্তলের তাজা গুলি, গুলির খোসা ও নিজেদের জুতা–স্যান্ডেল ফেলে পালিয়ে য
লেখক প্রতিনিধি127K বার পড়া

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পিস্তল ঠেকিয়ে পরিমল কবিরাজ (৪৫) নামের এক মোবাইল ব্যাংকিং এজেন্টকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আশপাশের লোকজন ছুটে আসায় পিস্তলের তাজা গুলি, গুলির খোসা ও নিজেদের জুতা–স্যান্ডেল ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ভুক্তভোগী পরিমল কবিরাজ নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে টাকার ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিলেন।
গতকাল শনিবার রাত পৌনে আটটার দিকে বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়ন ভূমি কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত ব্যবসায়ীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।



