জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যা মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার দুপুরে ঢাকার ১৫তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাজহারুল ইসলাম এ আদেশ দেন। একই সঙ্গে আদালত আগামী ৯ ডিসেম্বর মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন।
বাদীপক্ষের আইনজীবী ইশতিয়াক হোসেন প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, তিন আসামির আইনজীবীরা তাঁদের মক্কেলদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেছিলেন। আদালত আবেদনটি নামঞ্জুর করেন। আদালত অভিযোগ গঠনের আদেশ দেন। সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন।