National
ছেলের ঠিকানা শহরে, চরে অপিয়লের
পবিত্র ফজরের নামাজ পড়েই ব্রহ্মপুত্রের দিকে তাকান অপিয়ল। পানি বাড়ছে না কমছে, বাতাস কোন দিক থেকে বইছে, তা দেখেই ঠিক করেন দিনের কাজ। বয়স ৭৩ বছর। নামের আগে-পরে আর কিছু নেই। কুড়িগ্রামের চিলমারী উপজেলার চর বজরা দিয়ারখাতায় তাঁর
লেখক মো. জাহানুর রহমান51K বার পড়া

পবিত্র ফজরের নামাজ পড়েই ব্রহ্মপুত্রের দিকে তাকান অপিয়ল। পানি বাড়ছে না কমছে, বাতাস কোন দিক থেকে বইছে, তা দেখেই ঠিক করেন দিনের কাজ। বয়স ৭৩ বছর। নামের আগে-পরে আর কিছু নেই। কুড়িগ্রামের চিলমারী উপজেলার চর বজরা দিয়ারখাতায় তাঁর জন্ম, এখানেই কেটেছে জীবনের বেশির ভাগ সময়। ব্রহ্মপুত্রের ভাঙনে জীবনে ১২ বার বসতভিটা হারিয়েছেন। ২০২৫ সালেও ব্রহ্মপুত্র নদ তাঁর বসতভিটা ভেঙেছে। এবারও ভাঙনে গেছে ভিটার একাংশ আর ধানের জমির কিছুটা। দুই বছর আগে চিলমারী উপজেলা শহরে একটি বাড়ি করেছেন, ছেলের জন্য। তবু নিজে চর ছাড়েননি।
প্রতিদিন ঘুম থেকে দিন কীভাবে শুরু হয় এই প্রশ্নে অপিয়ল বলেন, ‘চরের মানুষ সকালে উঠিয়ায় আগত নদীর পারত যায়। চারদিক ছায়া দেখে রাতে কার বাড়ি ভাঙিল আর কার জমির ফসল ডুবি গেল। এই চর ভাঙলে কোন চরে বাড়ি নেমো, এই ভাবতে ভাবতে জমির কাজকাম শুরু করি।’



