কক্সবাজারের টেকনাফের সমুদ্র উপকূল দিয়ে মালয়েশিয়ায় পাচারের সময় ৯ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মানব পাচারকারী চক্রের ১০-১৫ জন সদস্য নৌকায় করে পালিয়ে যান বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা।
উদ্ধার হওয়া নয়জন হলেন আমির হোসেন (৪৫), মো. জীবন (১৯), জান্নাত আরা (১৭), আবদুল খালেক (২৯), ফয়সল করিম (১৬), আরিফুল ইসলাম (২১), নুরুল ইসলাম (২২), আহমদ নবী (২৩) ও জাহিদ আলম (১৮)।