National
চীনে বেড়েছে ম্যানগ্রোভ বনের আয়তন ও পাখির সংখ্যা, বাংলাদেশে কী সম্ভব
চীনে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের প্রচেষ্টা সফল হয়েছে। ১৯৯৮ থেকে ২০২০ সালের মধ্যে দেশটির ম্যানগ্রোভ এলাকার আয়তন ১৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বন বৃদ্ধি ফলে পাখির প্রজাতি ১৪৮ থেকে বেড়ে ৩৯৭-এ পৌঁছেছে। ২২ বছরের গবেষণায় এটা দেখা গে
লেখক শিশির মোড়ল107K বার পড়া
চীনে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের প্রচেষ্টা সফল হয়েছে। ১৯৯৮ থেকে ২০২০ সালের মধ্যে দেশটির ম্যানগ্রোভ এলাকার আয়তন ১৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বন বৃদ্ধি ফলে পাখির প্রজাতি ১৪৮ থেকে বেড়ে ৩৯৭-এ পৌঁছেছে। ২২ বছরের গবেষণায় এটা দেখা গেছে। গবেষকেরা বলছেন, চীনের নীতিমালা ম্যানগ্রোভ সম্প্রসারণকে ত্বরান্বিত করেছে।
গবেষণাটি পরিচালনা করেছেন চীনের নিংবো ইউনিভার্সিটির ভূগোল ও স্থানিক তথ্যপ্রযুক্তি বিভাগের পাঁচ গবেষক। সেল প্রেসের অংশীদার ও বিখ্যাত আন্তর্জাতিক পিউয়ার-রিভিউড জার্নাল ‘দ্য ইনোভেশন’-এ বছরের অক্টোবর মাসে গবেষণাটি প্রকাশিত হয়েছে। গবেষণায় দেখা গেছে, আইইউসিএনের হুমকির তালিকায় থাকা পাখির সংখ্যা ম্যানগ্রোভ এলাকায় ৯১ শতাংশ বেড়েছে।



