National
বস্তা থেকে শুকনা পাতা বের করছিলেন, ককটেল বিস্ফোরণে নারী আহত
মাদারীপুরের কালকিনিতে রান্নার জন্য শুকনা পাতা বের করতে গিয়ে ককটেল বিস্ফোরণে রাশিদা বেগম (৪০) নামের এক নারী আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের টুমচর এলাকায় এ ঘটনা ঘটে।
লেখক প্রতিনিধি185K বার পড়া

মাদারীপুরের কালকিনিতে রান্নার জন্য শুকনা পাতা বের করতে গিয়ে ককটেল বিস্ফোরণে রাশিদা বেগম (৪০) নামের এক নারী আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের টুমচর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রাশিদা বেগম টুমচর এলাকার বাচ্চু সরদারের স্ত্রী। তাঁর বাঁ পায়ের হাঁটুর নিচের অংশের চামড়া উঠে গেছে। তাঁকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে রান্নার জন্য একটি বস্তা থেকে গাছের শুকনা পাতা বের করছিলেন রাশিদা বেগম। এ সময় পাতার ভেতরে থাকা একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে তাঁর বাঁ পায়ের হাঁটুর নিচের অংশের চামড়া উঠে গিয়ে জখম হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে কালকিনি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।



