National
ঝিরিতে মিলল যুবদল নেতার লাশ, শরীরে আঘাতের চিহ্ন, নাক ও মুখে রক্ত
বান্দরবান জেলা শহরের কসাইপাড়া এলাকার পাহাড়ি খাদের একটি ঝিরি থেকে মো. শরীফ (৩৩) নামে এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। কসাইপাড়া বান্দরবান বাসস্টেশনের অদূরে বান্দরবান-চট্টগ্রাম সড়
লেখক প্রতিনিধি119K বার পড়া

বান্দরবান জেলা শহরের কসাইপাড়া এলাকার পাহাড়ি খাদের একটি ঝিরি থেকে মো. শরীফ (৩৩) নামে এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। কসাইপাড়া বান্দরবান বাসস্টেশনের অদূরে বান্দরবান-চট্টগ্রাম সড়কের পাশে অবস্থিত।
নিহত শরীফ জেলার পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের তালুকদারপাড়া ব্লকের যুগ্ম আহ্বায়ক বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। তিনি শহরের মেঘলা পর্যটন এলাকার ভাণ্ডারিপাড়ার মো. জহিরের ছেলে।



