National
বিয়েতে যাচ্ছিলেন, ব্যাগে ছিল ৫০ লাখ টাকার স্বর্ণালংকার, ছিনতাইয়ের পর উদ্ধার যেভাবে
একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সদস্যদের নিয়ে চট্টগ্রামে যাচ্ছিলেন ফাতেমা আক্তার। চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে যাওয়ার জন্য গত বৃহস্পতিবার ভোরে চাঁদপুর রেলস্টেশনে যান তিনি। ছিনতাইয়ের শঙ্কায় স্বজনদের সব স্বর
লেখক প্রতিনিধি174K বার পড়া

একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সদস্যদের নিয়ে চট্টগ্রামে যাচ্ছিলেন ফাতেমা আক্তার। চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে যাওয়ার জন্য গত বৃহস্পতিবার ভোরে চাঁদপুর রেলস্টেশনে যান তিনি। ছিনতাইয়ের শঙ্কায় স্বজনদের সব স্বর্ণালংকার ও টাকাপয়সা একটি ভ্যানিটি ব্যাগে রেখেছিলেন ফাতেমা। রেলস্টেশন থেকে সেই ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় মামলা করার পর চাঁদপুর ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতিয়া নদীর একটি পন্টুনের সুড়ঙ্গের ভেতর থেকে ছিনতাই হওয়া ১৮ ভরি স্বর্ণালংকার, ৪৮ হাজার টাকা ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।



