২০২০ সালের ৪ ডিসেম্বর। বেলা সোয়া তিনটা। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মূলকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান একই পরিবারের পাঁচজন। তাঁরা টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষাভদ্রা গ্রামের বাসিন্দা।
স্বজনদের মৃত্যুতে শোক করার মতো মানুষও যখন আর অবশিষ্ট থাকে না, তখন সেই শোকের সঙ্গে যুক্ত হয় এক কঠিন মানবিক সংকট। তেমনটা হয়েছিল চাষাভদ্রা গ্রামেও। দুর্ঘটনার পর তাঁদের সৎকারের জন্য নিকটাত্মীয় খুঁজে পাওয়াও কঠিন হয়ে পড়েছিল। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর উদ্যোগে শেষ পর্যন্ত শেষকৃত্য সম্পন্ন হয়।