National
ডেঙ্গুর অধিক ঝুঁকিতে দক্ষিণ সিটির ২৯ ওয়ার্ড, একযোগে চিরুনি অভিযান
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৯টি ডেঙ্গুর অধিক ঝুঁকিতে রয়েছে। সংস্থাটির এডিস মশার লার্ভা জরিপে এ চিত্র উঠে এসেছে। এসব ওয়ার্ডে আজ রোববার একযোগে চিরুনি অভিযান শুরু করেছে ডিএসসিসি। এর আওতায় বিশ
লেখক নিজস্ব প্রতিবেদক103K বার পড়া

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৯টি ডেঙ্গুর অধিক ঝুঁকিতে রয়েছে। সংস্থাটির এডিস মশার লার্ভা জরিপে এ চিত্র উঠে এসেছে। এসব ওয়ার্ডে আজ রোববার একযোগে চিরুনি অভিযান শুরু করেছে ডিএসসিসি। এর আওতায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রম চালানো হবে।
আজ দুপুর সাড়ে ১২টায় আজিমপুর সরকারি কোয়ার্টারের বি-টাইপ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম। করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



