National
ইজিবাইকে মায়ের কোলে ছিল ছোট্ট আরহাম, হঠাৎ ছিটকে পড়ে যায় খাদে
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং স্টেশন এলাকায় একটি পিকআপের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে মহাসড়কের পাশের খাদে পড়ে যায় ছয় মাস বয়সী মোহাম্মদ আরহাম। ঘটনাস্থলেই মৃত্যু হ
লেখক প্রতিনিধি100K বার পড়া

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং স্টেশন এলাকায় একটি পিকআপের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে মহাসড়কের পাশের খাদে পড়ে যায় ছয় মাস বয়সী মোহাম্মদ আরহাম। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।
আজ রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনায় ইজিবাইকচালকসহ চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন আরহামের মা, খালা ও তিন বছর বয়সী বোন।
শিশুটির চাচা ইরফান উদ্দিন প্রথম আলোকে বলেন, অসুস্থ আরহামকে চিকিৎসক দেখিয়ে বাড়ি ফিরছিলেন মা ফাহমিদা ইয়াসমিন (২৩)। ইজিবাইকে মায়ের কোলে ছিল শিশুটি। সঙ্গে ছিলেন বড় বোন ও তিন বছর বয়সী মেয়ে; কিন্তু বাড়ি ফেরা হলো না তাঁদের।



