National
রিকশা ছাড়াতে থানায়, ‘ঘুষ না পেয়ে’ উল্টো চুরির মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থানা থেকে রিকশা ছাড়াতে যান বাবা ও ছেলে। পুলিশের এক কর্মকর্তা তাঁদের কাছে দাবি করেন পাঁচ লাখ টাকা। টাকা চাওয়ার ঘটনা মুঠোফোনে গোপনে ধারণ করেন ছেলে। এসব ঘটনায় ক্ষিপ্ত হয়ে সেদিন চোরাই মালামাল কেনার মাম
লেখক প্রতিনিধি128K বার পড়া

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থানা থেকে রিকশা ছাড়াতে যান বাবা ও ছেলে। পুলিশের এক কর্মকর্তা তাঁদের কাছে দাবি করেন পাঁচ লাখ টাকা। টাকা চাওয়ার ঘটনা মুঠোফোনে গোপনে ধারণ করেন ছেলে। এসব ঘটনায় ক্ষিপ্ত হয়ে সেদিন চোরাই মালামাল কেনার মামলায় ফাঁসানো হয়েছে ওই দুজনকে।
আজ রোববার দুপুরে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সায়মা আক্তার নামের এক তরুণী। তিনি ভুক্তভোগী মো. শাহজাহান শেখের মেয়ে।



