National
অস্ত্রধারী যুবককে শনাক্ত করতে পারেনি পুলিশ, দায় নিতে চায় না বিএনপির কোনো পক্ষ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিপক্ষকে ধাওয়া করা যুবককে শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। ওই সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই পক্ষ একে অপরকে দোষারোপ করছে। অস্ত্রধারী ওই যুবক প্
লেখক নিজস্ব প্রতিবেদক157K বার পড়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিপক্ষকে ধাওয়া করা যুবককে শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। ওই সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই পক্ষ একে অপরকে দোষারোপ করছে। অস্ত্রধারী ওই যুবক প্রতিপক্ষের লোক বলেও দাবি করছে উভয় পক্ষ।
গতকাল শনিবার বিকেল সোয়া চারটার দিকে পৃথক কর্মসূচি থেকে কসবা উপজেলা সদরের বিজনা সেতু এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হন।



